আফগানের বড় টার্গেট তাড়া করতে নেমে একেবারে আগ্রাসী মেজাজে ইনিংস শুরু করে ভারতের দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জ। মাত্র ৩৩ বলে ৬৮ রান করে রান চেজের ভঙ্গিটা একেবারে স্পষ্ট করে দেয় বৈভব। ৫৯ বলে ৬৮ রান করে অধিনায়ক আয়ুষ।

স্পোর্টস ডেস্ক, ৪ ফেব্রুয়ারি।।
                ছোটদের ক্রিকেট বিশ্বকাপে দাপট অব্যাহত ভারতের। বুধবার আফগানিস্তানকে পরাজিত করে পৌঁছে গেলো ফাইনালে। খেতাবি যুদ্ধে বৈভব-অ্যারনদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর তাতেই বয়েজ ইন ব্লুর সামনে প্রকট হলো ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
        ম্যাচে   আফগানিস্তান টসে জয়ী হয়ে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আফগান অধিনায়কের এই সিদ্ধান্ত যে যথার্থ ছিলো, তা প্রমাণ করেছে দলের ব্যাটাররা।  আফগানিস্তান চার উইকেট হারিয়ে নির্দিষ্ট ওভারে ৩১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে জোড়া সেঞ্চুরি হাকায়  ফয়সল শিনোজাদা(১১০) ও উজাইরুল্লা নিয়াজাই(১০১*)।
           সামনে আফগানের বড় টার্গেট। এই কথা মাথায় রেখে আক্রমাত্মক মেজাজে  ইনিংস শুরু করে ভারতের দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জ। মাত্র ৩৩ বলে ৬৮ রান করে রান করে জয়ের সোপান তৈরি করে দেয় ১৪ বছরের কিশোর বৈভব।৫৯ বলে ৬৮ রান করে অধিনায়ক আয়ুষ। একদিকে উইকেট পড়লেও ক্রিজের এক প্রান্তে লড়াই চালিয়ে যায় অ্যারন।১১৫ রানের চোখ ঝলসানো ইনিংস খেলে অ্যারন যখন সাজ ঘরে ফিরে যায়, তখন ভারতের জয় ছিলো শুধু সময়ের অপেক্ষা।শেষ পর্যন্ত ভারত তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান ( ৩১১) তুলে নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *