ডেস্ক রিপোর্টার, ২৯ জুলাই।।
               টিএসআর ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের চক্রবুহ্য ভেদ করে ধারাবাহিক ভাবেই জিবি হাসপাতালের বহির্বিভাগে ঘটছে চুরির ঘটনা। মঙ্গলবারেও জিবিতে আসা এক রুগিনীর ব্যাগ থেকে ১৪ হাজার টাকা নিয়ে যায় চোর চক্রের পান্ডারা। এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েন রুগিনী। তারা বিষয়টি জানিয়েছেন জিবি আউট পোস্টে। কিন্তু পুলিশ চোরের টিকির নাগাল পায় নি।
       জিবি হাসপাতালের রোগীদের বক্তব্য, প্রায় প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চুরির ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করতে পারছে না। আবার বহির্বিভাগেই নিরাপত্তার দায়িত্বে থাকে টিএসআর। সব মিলিয়ে জিবি হাসপাতালের বহির্বিভাগে আসা রোগী ও তাদের লোকজন থাকছে চোরের আতঙ্কে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *