ডেস্ক রিপোর্টার, ১১ আগস্ট।।
        স্বাধীনতা দিবসের প্রাক্কালে পশ্চিম জেলার। এসপির দায়িত্ব নিলেন আইপিএস নমিত পাঠক। তিনি দায়িত্ব নিয়েই রাতের আগরতলায় থানা পরিদর্শনে বেড়িয়েছেন।রবিবার রাতে রাজধানীর বেশ কয়েকটি থানা ভিজিট করেন জেলার  নতুন এসপি নমিত পাঠক। থানা পরিদর্শন কালে তিনি কথা বলেন, সংশ্লিষ্ট থানার ওসি সহ অন্যান্য অফিসার ও কনেস্টবলদের সঙ্গে। এসপি নমিত পাঠকের নৈশ কালীন থানা পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন বিভিন্ন পুলিশ সাব ডিভিশনের এসডিপিওরা।
        এসপি নমিত পাঠক জানিয়েছেন, এটা তার রুটিন মাফিক ভিজিট।সামনেই আছে স্বাধীনতা দিবস। এই সময়ে শহরের নিরাপত্তা খতিয়ে দেখতেই তিনি থানা পরিদর্শনের বেড়িয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *