ইউনুস জমানায় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে তৌহিদ বলেন, ‘নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। তবে এই সরকারের উত্তরসূরি হয়ে যে নতুন সরকার আসবে, তারা এই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে।

ঢাকা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি।।
       “ইউনূস জামানায় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ‘থমকে গিয়েছে” – বক্তা  বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। কার্যত ইউনূসের বিদায়ী বিদেশ উপদেষ্টা তৌহিদ এই বক্তব্যের মাধ্যমে ওপারের উপদেষ্টা সরকারের   হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার শেষ সাংবাদিক বৈঠক করে ইউনূসের বিদায়ী বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তাঁর আশা নির্বাচনের পর গনতান্ত্রিক ভাবে বাংলাদেশের মসনদে বসা সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।
     ইউনুস জমানায় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে তৌহিদ বলেন, ‘নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। তবে এই সরকারের উত্তরসূরি হয়ে যে নতুন সরকার আসবে, তারা এই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে।
   তৌহিদের কথায়, ভারতের সঙ্গে আমরা ‘ভালো কাজের সম্পর্কের’ কথা বলে আসছি। , আমার দিক থেকে এবং আমার ওপরে যিনি ছিলেন, প্রধান উপদেষ্টা আছেন বা সরকারের যে মতামত, এতে কিন্তু কোনও দ্বন্দ্ব নেই। পারস্পরিক বোঝাপড়া এবং দায়দায়িত্বের জায়গা থেকে আমরা আসলেই ভারতের সঙ্গে একটা ভালো কাজের সম্পর্ক চেয়েছি।
তৌহিদ তাঁর কথায় যোগ করেন,  ‘ভারত নিশ্চয় তাদের স্বার্থ যেভাবে চিন্তা করে, সেভাবে করেছে। আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি, সেভাবে করার চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রে মেলেনি। আমাদের দুই পক্ষের নিজস্ব স্বার্থের ধারণার মধ্যে একটা তফাত রয়ে গেছে, যার কারণে অনেক ক্ষেত্রে আমরা এগোতে পারিনি।
তৌহিদ আশা ব্যক্ত করে বলেন, ভারত – বাংলাদেশের এরকম সম্পর্ক বেশি দিন থাকবে না। তার জন্য অবশ্যই দুই দেশ একটা সমাধান সূত্র খোঁজে বের করবে। এবং সমস্যা সমাধান করে হাতে হাত মিলিয়ে কাজ করবে দিল্লি – ঢাকা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *