ডেস্ক রিপোর্টার,৮ আগস্ট।।
              দক্ষিণ ত্রিপুরার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। এখন থেকে দক্ষিণ ত্রিপুরার দুই গুরুত্ব পূর্ণ স্থান বিলোনিয়া ও জোলাইবাড়িতে
স্টপেজ দেবে ট্রেন। তার জন্য স্টেশনে পরীক্ষামূলক ভাবে স্টপেজের কাজ শুরু করবে রেলওয়ে। ভারতীয় রেলওয়ের এই সিদ্ধান্তের জন্য
কেন্দ্রীয় রেলমন্ত্রী  অশ্বিনী বৈষ্ণবজীকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্ট করেন। বিপ্লব দেব বলেন, রেল মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের শিক্ষার্থী , প্রবীণ নাগরিক, ব্যবসায়ী এবং সর্বোপরি সাধারণ জনগণকে ব্যাপকভাবে উপকৃত হবেন।
  দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া ও জোলাইবাড়িতে ট্রেন থামার জন্য দীর্ঘদিন ধরেই দাবী করে আসছিল সংশ্লিষ্ট অঞ্চলে মানুষ। রেলওয়ের এই সিদ্ধান্তের খুশির হাওয়া দক্ষিণ জেলার বিলোনিয়া ও জোলাইবাড়িতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *