অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোপাল নাগ বলেন, “দেশের জন্য তাঁদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং প্রজাতন্ত্রের প্রকৃত চেতনাকে শক্তিশালী করে।” 

ডেস্ক রিপোর্টার, ৭ জানুয়ারি।।
     অভিনব উদ্যোগ। দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে আগরতলার কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর সম্মান জানিয়েছে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের। এক ছোট্ট মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বীর সন্তানদের সম্মাননা জানানো হয়।
  এই অনুষ্ঠানে বিভিন্ন শাখার একাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মী উপস্থিত ছিলেন।যা সমগ্র পরিবেশকে গর্ব, সম্মান ও দেশপ্রেমে ভরিয়ে তোলে। কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, আগরতলার ফ্র্যাঞ্চাইজি মালিক  গোপাল চন্দ্র নাগ উপস্থিত সকল প্রাক্তন সেনা কর্মীদের ধন্যবাদ জানান এবং দেশের প্রতি তাঁদের অসামান্য অবদান ও ত্যাগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
   অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোপাল নাগ বলেন, “দেশের জন্য তাঁদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং প্রজাতন্ত্রের প্রকৃত চেতনাকে শক্তিশালী করে।”  পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এবং সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় বীরদের প্রতি কিসনা-র শ্রদ্ধাবোধকে তুলে ধরে।

        


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *