ডেস্ক রিপোর্টার , ২ জানুয়ারি ।।
রাজ্যের সন্তান এঞ্জেল চাকমার খুনের সঙ্গে জড়িত দুষ্কৃতীদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ডের পুলিশ। একজন এখনো পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা করছে সেই রাজ্যের পুলিশ। শুক্রবার আগরতলায় প্রদেশ বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন উত্তরাখণ্ডের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। তিনি বলেন, এঞ্জেল চাকমার মৃত্যু অত্যন্ত দুঃখ জনক। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে এঞ্জেল চাকমার প্রতি শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়। পুলিশ শক্ত হাতে ঘটনার তদন্ত করছে। তরুণ বিজয়ের দাবি, এর আগে কখনো উত্তরাখণ্ডের এমন ঘটনা ঘটে নি।
তরুণ বিজয় আগরতলায় এসে ছুটে যান প্রয়াত ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে। কথা বলেন এঞ্জেলের শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে। প্রদেশ বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক শম্ভু চাকমা সহ অন্যান্যরা।

