খোয়াই ডেস্ক, ১ জানুয়ারি।।
ইংরেজি নববর্ষের প্রথম দিনেও যান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা থামছে না ত্রিপুরায়। বাইক থেকে গাড়ি—বেপরোয়া গতি, সড়ক সুরক্ষা বিধি অমান্য এবং মাদক সেবন করে যানবাহন চালানো দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে খোয়াই থানা পুলিশ।
বৃহস্পতিবার খোয়াই থানার উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে হেলমেট বিহীন বাইক চালকদের চিহ্নিত করে তাঁদের হাতে একটি করে আইএসআই মার্কা হেলমেট তুলে দেওয়া হয়। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার সহ থানার পুলিশ কর্মীরা এদিন খোয়াই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি পালন করে।

