তেলিয়ামুড়া ডেস্ক,৩১ আগস্ট।।

       গৃহকর্তার ধারালো দা’য়ের কোপে গুরুতর জখম গৃহিনী। খন্ড বিখণ্ড হয়ে যায় স্ত্রীর গলা! ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে শুক্রবার সকালে।আহত গৃহবধূর নাম নুরজাহান বেগম। তার অভিযুক্ত স্বামী জাকির হোসেন। পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত স্বামী জাকিরকে।

         প্রতিবেশীরা জনিয়েছেন, পরিবারিক ঝামেলার সূত্র ধরেই ঘটনার সূত্রপাত। শুক্রবার সকালে জাকির তার স্ত্রী নুরজাহানের সঙ্গে তর্কে জুড়ে যায়। এক সময় তাদের বাকবিতণ্ডার মাত্রা অনেকটাই বেড়ে যায়। এক সময় জাকির উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে স্ত্রী নুরজাহানের গলায় এলোপাথাড়ি কোপ বসিয়ে দেয়। বাড়ীতেই মাটিতে লুটিয়ে পরে নূরজাহান।

       এই ঘটনার সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় নূরজাহানকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা অবনতি হওয়াতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করে। খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। এবং গ্রেফতার করে স্বামী জাকির হোসেনকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *