ডেস্ক রিপোর্টার, ১২ আগস্ট।।
            আসমুদ্র হিমাচল প্রতিটি ভারতবাসীর হৃদয় একই সুত্রে গাঁথা।ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার মহান গৌরবকে প্রতি গৃহে পৌঁছে দিতে এবছরও সারা দেশের সঙ্গে রাজ্যেও বিপুল উৎসাহ -উদ্দীপনার সাথে উদযাপিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’  কার্যক্রম।
       মঙ্গলবার এই কার্যক্রমের অংশ হিসেবে  রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ পরিসর থেকে সুদৃশ্য তিরঙ্গা র‍্যালি বের হয় শহরে। এই  র‍্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে শেষ হয়। এখানেই দু’দিনব্যপী তিরঙ্গা মেলার  সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই সাথে রবীন্দ্র ভবনের ভেতরে আয়োজিত প্রদর্শনী ও বি.এস.এফ জওয়ানদের দ্বারা আয়োজিত মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন তিনি। এদিনের তিরঙ্গা র‍্যালিতে রাজ্য মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সহ প্রদেশ বিজেপির নেতৃত্ব উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *