ডেস্ক রিপোর্টার,১১ আগস্ট।।
            টিএমসি থেকে আইএলএস, রাজ্যের এই দুই হাসপাতালের চিকিৎসায় খুব একটা সাড়া দেন নি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আইএলএস হাসপাতালে হয়েছিল তাঁর মস্তিষ্ক জনিত অস্ত্রোপচার। কিন্তু তারপরও বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নত হয় নি। তাই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উন্নত চিকিৎসার জন্য তাকে বহিঃ রাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। রাজ্যের চিকিৎসকরাও একই পরামর্শ দিয়েছেন।সোমবার তাঁকে নিয়ে বহি:রাজ্যের উদ্দেশ্যে রওনা হন পরিবারের লোকজন।জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কন্যা।
              প্রসঙ্গত,রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন গত শুক্রবার ট্রেনে অসুস্থ হয়েছিলেন। ট্রেনের টয়লেটেই তাঁর মস্তিষ্কের রক্ত ক্ষরণ হয়। ট্রেনেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গেই ট্রেন থেকে নামিয়ে বিশ্ব বন্ধু সেনকে নিয়ে যাওয়া হয়েছিল হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল হাসপাতালে । সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর রাতে  মুখ্যমন্ত্রীর নির্দেশে অধ্যক্ষকে আইএলএস হাসপতালে রেফার করা হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *