ডেস্ক রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি।।
           দেশের বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বনধের বিরোধিতায় রাজধানীতে পিকেটিং করেছে বিজেপি। একই চিত্র রাজ্যের সব জায়গাতেই। রাজ্য সরকার ও শাসক দল বনধকে মান্যতা দেয় নি। বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নামে বিজেপির যুব মোর্চা। তারা বনধের বিরোধিতায় গোটা শহরেই করেছে পিকেটিং। কিছু কিছু জায়গাতে পরিস্থিতি মৃদু তপ্ত হলেও জল বেশি দূর গড়ায় নি।
       মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র টাউন বড়দোয়ালির নাগেরজলাতে বামপন্থীরা সাধারণ মানুষের সমস্যা তৈরী করছে। এই অভিযোগের ভিত্তিতে ছুটে আসে বড়দোয়ালির যুব ব্রিগেড সহ মন্ডল সভাপতি শ্যামল দে। শাসক দলের বড়দোয়ালি মন্ডলের সভাপতি শ্যামল দে’ র বক্তব্য, সাধারণ মানুষকে সমস্যায় ফেলে  বনধ চলবে না। অর্থাৎ নাগরিক অধিকার হরণ করে বনধ হবে না।গোটা রাজ্যে কোথাও মানুষ মান্যতা দিচ্ছে না বামেদের ডাকা এই বনধকে।
     প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, বনধ কেন্দ্র করে রাজ্যের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বনধের সমর্থনে বা বিপক্ষে থাকা পিকেটাররা
যথেষ্ট সংযত থেকে নিজেদের রাজনৈতিক কর্মসূচি পালন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *