ডেস্ক রিপোর্টার,১০ আগস্ট।।
       খোয়াইয়ে পিতৃত্বের কলঙ্ক, এক বছরের শিশুকন্যাকে বিষ দিয়ে খুনের অভিযোগ  টিএসআর জওয়ানের বিরুদ্ধে।, পিতার হাতেই নির্মমভাবে প্রাণ হারাল এক বছরের এক শিশুকন্যা। অভিযোগ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর দশম ব্যাটেলিয়নে কর্মরত জওয়ান রথীন্দ্র দেববর্মা তার নিজের এক বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছে। এই অকল্পনীয় ঘটনাটি ঘটেছে খোয়াইয়ের তুলাশিখর এলাকায়। খবর পেয়েই তুলাশিখর থানার পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়। তারা শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ অভিযুক্ত পিতা রথীন্দ্র দেববর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *