ডেস্ক রিপোর্টার,৫ জানুয়ারি।।
         রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার বিরুদ্ধে কু – রুচিকর মন্তব্য করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে। তাকে রাজধানীর জয়পুর এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের ৮ জুন শাহাজাহান রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কু-রুচিকর মন্তব্য করেছিলেন। এই ঘটনার পর থেকে পলাতক ছিলেন যুব কংগ্রেসের এই নেতা। মাঝখানে তিনি আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন।সেখানে তার করা স্বাক্ষরও নাকি ছিল জাল।জানিয়েছেন সদর এসডিপিও দেব প্রসাদ রায়।
   এসডিপিও- র দাবি, শাহাজাহান আত্ম সমর্পন করেন নি। প্রাপ্ত খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ জয় পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
   শাহাজাহানকে গ্রেফতারের আগে পুলিশ তার বাবা ও ভাইকেও গ্রেফতার করেছিলো। শাহাজাহান পলাতক ছিলেন দীর্ঘদিন। কিন্তু হঠাৎ করে সে কেন চলে এলো শহরে। আসলে শাহাজাহান কি পুলিশের আগাম আলোচনা করেই এসেছেন শহরে? যদি তাই হয়ে থাকে তাহলে পুরো গ্রেফতার প্রক্রিয়াটি নাটক। বাস্তব, অর্থে  শাহাজাহান কি আত্মসমর্পন করেছেন? জনমনে উঠছে প্রশ্ন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *