ডেস্ক রিপোর্টার , ২১ ফেব্রুয়ারি ।।
      “পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে জঙ্গল রাজ। ভারতবর্ষের আর কোথাও এমন চিত্র নেই। দুর্নীতি ও দুঃশাসনে ভরে গিয়েছে গোটা বাংলা ।তাই এখন মানুষ চাইছে পরিবর্তন।”—- বক্তা রাজ্যে বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস। তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে হয়ে একথা বলেছেন।
     ভগবান দাস শনিবার পশ্চিম বাংলার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডলের নেতা – কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন। এই বৈঠকে ভগবান তুলে ধরেন ২০১৮ সালে কিভাবে ত্রিপুরা থেকে উৎখাত করেছিল বিজেপি। তাছাড়া তিনি বলেন নরেন্দ্র মোদী – অমিত শাহের কৌশলী চালে দেশের মধ্যে একের পর এক রাজ্য দখল করছে বিজেপি। ভাজপা শাসিত রাজ্যগুলিতে চলছে সুশাসন। বাংলার বিজেপি কর্মীদের ভোকাল টানিক দিয়ে ভগবান বলেন, ” তাদের এই লড়াই যথেষ্ট চ্যালেঞ্জ। কারণ এখানে বিজেপিকে লড়াই করতে হবে মমতার জঙ্গলরাজের বিরুদ্ধে।
             প্রদেশ বিজেপির নেতারা ধারাবাহিক ভাবেই বাংলায় গিয়ে প্রচার করছেন। তারা ত্রিপুরাতে কমিউনিস্ট বিজয়ের গাঁথা তুলে ধরছেন। এবং রাজ্যের সুশাসনের চিত্র তুলে ধরছেন বাংলার মানুষের সামনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *