এদিন বিকাল পাঁচটা নাগাদ রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে বলার কথা ছিল মোদীর। কিন্তু সভা শুরু হতেই ফের বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। তাদের বিক্ষোভের মুখে সভা আর এগিয়ে নেওয়া সম্ভব হয় নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সভা মুলতুবি ঘোষণা করা হয়। এই পরিস্থিতির কারণেই প্রধানমন্ত্রীর পক্ষে ভাষণ দেওয়া সম্ভব হয় নি।
ডেস্ক রিপোর্টার, ৪ ফেব্রুয়ারি।।
” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পেয়ে গিয়েছেন। তাই সায়ন কালে লোকসভায় আসেন নি তিনি।”- বক্তা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
বুধবার লোকসভার হট্টগোলের মধ্যে একথা বলেছেন প্রিয়াঙ্কা।
লোকসভার তথ্য অনুযায়ী, এদিন বিকালে লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিলো। কিন্তু দিনভর লোকসভা ছিল উত্তাল। পরিস্থিতি ছিলো বেশ তপ্ত। তাই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আসেন নি। এটাকেই কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেন, ” প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন।” এদিন লোকসভায় বিরোধীদের টানা বিক্ষোভে বেশ কয়েকবার সভা মুলতুবি ঘোষণা করা হয়।সকালে প্রশ্নোত্তরপর্ব থেকেই লোকসভায় বিরোধীদের বিক্ষোভ চলেছে। বিকেলে তা মাত্রা ছাড়ায়। ফের সভা শুরু হলে কয়েক মিনিটের মধ্যেই তা মুলতুবি করা হয়। প্রধানমন্ত্রী বলার সুযোগই পাননি।
সোমবার, মঙ্গলবারের পর বুধবারও দেশের রাজনীতির পিঠস্থান সংসদে( নিম্নকক্ষ) চলছিল শাসক – বিরোধীরা তর্জা।কখনও চিনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক, কখনও ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতা, কখনও গান্ধী পরিবারকে অপমান প্রসঙ্গে বিরোধীপক্ষ বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে একাধিক বার সভা মুলতুবি করতে হয়। দিনভর এইভাবেই কাটে সংসদের নিম্নকক্ষ।