Category: অপরাধ

রাতের আগরতলায় পুলিশের গুন্ডারাজ।নিগৃহীত সাংবাদিক, গ্রেফতার। চাকরি থেকে বরখাস্ত কলেজটিলার ওসি অরিন্দম রায়।

আগরতলা, ১৮ মে ।। মঙ্গলবার রাতের রাজধানীতে ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের সদস্য চিত্র সাংবাদিক নিতাই দে’কে কলেজটিলা ফাড়ির ওসি অরিন্দম রায় বিনাকারণে গ্রেপ্তার করে। নেই কোনো অভিযোগ। শুধু গ্রেপ্তার করাই না,…

হোটেলে উপমুখ্যমন্ত্রীর ছেলের
ঘটনায় তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেসের।

আগরতলা,১৩মে।।রাজধানীর একটি হোটেলে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের ছেলে প্রতীক দেববর্মনের অশৃংখল ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “শুক্রবার উপ-মুখ্যমন্ত্রীর ছেলে মদ্যপ অবস্থায় সংসদ সদস্যদের লাঞ্ছিত এবং…

বড়জলা বোমা হামলার ঘটনায় নেই গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও অন্ধকারে হাতরাচ্ছে অনুসন্ধানকারী পুলিশ।

ডেস্ক রিপোর্টার,১১মে।। রাজধানীর বড়জলার মহান মার্কেটে বোমা হামলার ২৪ঘন্টা অতিক্রান্ত হলেই দুস্কৃতিরা পুলিশের নাগালের বাইরে। এখন পর্যন্ত পুলিশ হামলাকারীদের টিকির নাগাল পায়নি। এই বোমা হামলার ঘটনা কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে…

BIG BIG BREAKING. ট্রেনের ধাক্কায় উড়ে গেলো টমটম, অল্পতে জীবন পেলো ছাত্রছাত্রী সহ চালক।

ধর্মনগর ডেস্ক,১০মে।। যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো টমটম।অল্পতে জীবন দান পরীক্ষা ফেরত ছাত্র-ছাত্রী সহ টমটম চালক। ঘটনা মঙ্গলবার বিকালে।ঘটনাস্থল পানিসাগর মহকুমার ডলুবাড়ি চন্দ্র হালাম পাড়া এলাকায়।লাইন অতিক্রম করার সময় আচমকা…

মরিচ ক্ষেতে দুস্কৃতির হানা।
মাথায় হাত কৃষকের।

তেলিয়ামুড়া ডেস্ক,১০মে।।গভীর রাতে দুষ্কৃতিকারীরা এক কৃষকের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল কৃষি ক্ষেতে থাকা তেরোশ মরিচের চারা নষ্ট করে দেয়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মধ্য-কৃষ্ণপুর নতুন বাজার এলাকায় সোমবার গভীর রাতে। মধ্য-কৃষ্ণপুর…

মুঙ্গিয়াকামীতে বনকর্মী হামলার ঘটনায় গ্রেফতার তিন বনদস্যু।

তেলিয়ামুড়া ডেস্ক,৯মে।। তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী শালবাগান এলাকায় বন কর্মীদের উপর হামলার অভিযোগে পুলিশ তিন বনদস্যুকে গ্রেফতার করেছে।ধৃতরা হলো অলেন দেববর্মা, গৌতম দেববর্মা ও সঞ্জিত দেববর্মা। তাদেরকে রবিবার রাতেই পুলিশ গ্রেফতার করে।…

সোশ্যাল মিডিয়ায় রাজ্যে মন্ত্রী-আমলাদের নামে ভুয়ো একাউন্ট:গ্রেফতার কাশ্মীর ও রাজস্থানের যুবক।রাজ্যের বিভিন্ন থানায় সাতটি মামলা দায়ের।

ডেস্ক রিপোর্টার,৯মে।। রাজ্যের মন্ত্রী-আমলাদের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো একাউন্ট করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ক্রাইম ব্রাঞ্চ এখন পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে। তারা প্রত্যেকেই এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে। এই…

উদয়পুর পাঞ্জাব ন্যাশনাল
ব্যাংকে চোর চক্রের হানা।

উদয়পুর ডেস্ক,৮মে।। উদয়পুর শহরের পুলিশী নিরাপত্তাকে বেআব্রু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় হানা দেয় চোর চক্র। ঘটনা শনিবার গভীর রাতে। এই ঘটনা কেন্দ্র করে স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।…

BIG BIG BREAKING… বনদস্যুদের রচিত চক্রব্যূহে রক্তাক্ত তিন বনকর্মী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক ফরেস্ট গার্ড। থানায় মামলা, নেই গ্রেফতার।

তেলিয়ামুড়া ডেস্ক,৮মে।। বনদস্যুদের গোপন ডেরায় অভিযানে গিয়ে রক্তাক্ত তিন বনকর্মী।তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নাম শংকর গোয়ালার (৫৮)। তাঁর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে।বাদবাকি দুই বনকর্মীর তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনা শনিবার গভীর…

প্রেমিকার মা-ভাইকে মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরে পুড়িয়ে মারার চেষ্টা যুবকের।থানায় মামলা। এখনো অধরা অভিযুক্ত।

চুড়াইবাড়ি ডেস্ক,৭মে।। ফিল্মি কায়দায় প্রেমিকার সন্ধানে গিয়ে তাকে না পেয়ে মেয়ের মা ও ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে এক উন্মত্ত যুবক। প্রেমিকার আহত মা-ভাই কদমতলা হাসপাতালে…