স্পোর্টস ডেস্ক,১৮ নভেম্বর
      রেলে কাটা পড়লো ত্রিপুরা। লজ্জাজনক পরাজয় ত্রিপুরার। রেলওয়ের বিরুদ্ধে ত্রিপুরা হারলো ইনিংস এবং ১১৬ রানে। মরশুমে এটি ত্রিপুরা তৃতীয় পরাজয়। ঘরের মাঠে ‘কাগজে বাঘ ‘ রা সুরাটে শেয়াল বনে গেল বলা চলে। চারদিনের ম্যাচ শেষ হয়ে গেল পৌনে তিন দিনে। রঞ্জি ট্রফি ক্রিকেটে। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই ত্রিপুরার পরাজয়ের অন্যতম কারণ। ওই রাজ্যের সরদার প্যাটেল স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষেই ত্রিপুরার পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। দেখার ছিল এনেস পরাজয় এরাতে পারে কি না রাজ্য দল। তাও হলো না। ব্যাটিং ব্যর্থতা অব্যাহত দ্বিতীয় ইনিংসেও। প্রথম ইনিংসে ত্রিপুরার ১৩৬ রানের জবাবে স্বাগতিক রেলওয়ে বিশাল ৪৪৬ রান করেছিল। জবাবে খেলতে নেমে ত্রিপুরার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৯৩ রানে। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার পক্ষে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ওপেনার বাবুল দে, উইকেট রক্ষক ব্যাটসম্যান সেন্টু সরকার, পেশাদার ক্রিকেটার স্বপ্নীল সিং। স্বপ্নীল ৭৯ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া ত্রিপুরার পক্ষে বাবুল দে ৮৩ বল খেলে ছয়টি বাউন্ডারি সাহায্যে ৩৭, সেন্টু সরকার ৫১ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩০, অমিত আলী ৬১ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। ত্রিপুরার আর কোন ব্যাটসম্যান ২২ গজে রুখে দাঁড়াতে পারেননি। রেলওয়ের পক্ষে আর কে চৌধুরী ৩৫ রানে পাঁচটি এবং শিবম চৌধুরী ১৯ রানে তিনটি উইকেট দখল করেন। মরশুমে পাঁচ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ছয়।  ২২-২৫ নভেম্বর ত্রিপুরা ষষ্ঠ ম্যাচ খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। আগরতলার এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
        


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *