“আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ। বিজয়ীদের মুখের হাসি আমাদের সবচেয়ে বড় পুরস্কার। স্বর্ণকমল জুয়েলার্স সবসময় বিশ্বাস করে যে গয়না কেনা শুধু একটি লেনদেন নয়-এটি একটি স্মৃতি, একটি আবেগ, একটি বন্ধনের প্রতীক।”- গোপাল চন্দ্র নাগ
আগরতলা, ৪ ডিসেম্বর।
আগরতলার টাউন হলে অত্যন্ত স্বচ্ছন্দ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল স্বর্ণকমল জুয়েলার্স-র শপ অ্যান্ড উইন মেগা লাকিড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার এই অনুষ্ঠানে লাকি মেগাড্র বিজয়ীর হাতে মারুতি সেলিরিও গাড়ির চাবি তুলে দেয় স্বর্ণকমল জুয়েলার্স। একই সঙ্গে এই প্রতিযোগিতার শেষে দুইটি স্কুটি ও চাবি বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়।
গত তিন মাস ধরে চলা এই শপ অ্যান্ড উইন প্রতিযোগিতা কিসনা ডায়মন্ডস-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এই সময়কালে স্বর্ণকমল জুয়েলার্স তাদের গ্রাহকদের মোট ৬টি স্কুটি ও ১টি গাড়ি উপহার দেয়। যে কোনা গ্রাহক ২৫,০০০ বা তার বেশি মূল্যের ডায়মন্ড জুয়েলারি ক্রয় করলে একটি কুপন পান, যার মাধ্যমে এই আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ ছিল। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক গ্রাহকের অংশগ্রহণে এটি রাজ্যের অন্যতম সফল ও জনপ্রিয় জুয়েলারি পুরস্কার পরিকল্পনা হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বর্ণকমল জুয়েলার্স-র চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র নাগ বলেন,
“আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত বিশেষ। বিজয়ীদের মুখের হাসি আমাদের সবচেয়ে বড় পুরস্কার। স্বর্ণকমল জুয়েলার্স সবসময় বিশ্বাস করে যে গয়না কেনা শুধু একটি লেনদেন নয়-এটি একটি স্মৃতি, একটি আবেগ, একটি বন্ধনের প্রতীক। আমরা চাই, আমাদের প্রতিটি গ্রাহক যেন নিজেদের মূল্যবান, প্রশংসিত এবং পুরস্কৃত মনে করেন।”
তিনি আরও বলেন-“এই পুরস্কার গুলো ব্যক্তিগতভাবে তুলে দিতে পারা আমার কাছে অত্যন্ত আনন্দের। ত্রিপুরার মানুষের ভালোবাসা ও আস্থার কারণেই আজ স্বর্ণকমল এই জায়গায় পৌঁছাতে পেরেছে। এই উদ্যোগগুলি আমাদের তরফ থেকে সেই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপায়।”এছাড়াও তিনি জানান যে আগামী দিনে স্বর্ণকমল জুয়েলার্স ধনতেরাস ও দুর্গাপূজা অফারের অন্যান্য লাকিড্র, বাম্পার লাকিড্র ও মেগা লাকিড্র-এর পুরস্কার ও বিজয়ীদের হাতে তুলে দেবে।

গোপাল নাগ শুভকামনা সহ তাঁর বক্তব্য শেষ করে বলেন-“আমি ত্রিপুরার প্রতিটি মানুষকে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখের আন্তরিক শুভেচ্ছা জানাই। বছরের পর বছর যে অশেষ ভালোবাসা আপনারা আমাদের দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাই। স্বর্ণকমল জুয়েলার্স ভবিষ্যতে ও আপনাদের সেরা পরিষেবা দেয়ার প্রতিশ্রুতি রাখবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবাশীষ চক্রবর্তী, কিসনা ডায়মন্ডস-এর জোনাল স্টেট হেড। তিনি ত্রিপুরার মানুষের প্রতি অকুণ্ঠ সমর্থন ও আস্থার জন্য ধন্যবাদ জানান।

