এই ঘটনায় ভেঙে পড়েছেন রাবার প্রসেসিং সেন্টারের মালিক প্রীতম নাথ। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি ৭০লক্ষ টাকা। এই রাবার প্রসেসিং সেন্টারে মজুত ছিল ৫৫ টন রাবার সিট।

ধর্মনগর ডেস্ক,২৭ জানুয়ারি।
         রহস্য জনক আগুনে ভস্মিভূত হয়ে যায়
ধর্মনগরের আনন্দবাজারের মধুবন এডিসি ভিলেজের একটি রাবার প্রসেসিং সেন্টার। ঘটনা প্রজাতন্ত্র দিবসের রাতে। এই ঘটনায় ভেঙে পড়েছেন রাবার প্রসেসিং সেন্টারের মালিক প্রীতম নাথ। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি ৭০লক্ষ টাকা। এই রাবার প্রসেসিং সেন্টারে মজুত ছিল ৫৫ টন রাবার সিট।
           রাবার প্রসেসিং সেন্টারের মালিক প্রীতম নাথ জানিয়েছেন, ঘটনার রাতে তিনি কাজ সেরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার রাবার প্রসেসিং সেন্টারে আগুন জ্বলতে দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে খবর দেন অগ্নিনির্বাপক বাহিনীকে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তার আগেই আগুনের গ্রাসে নিঃশেষ হয়ে যায় তার মজুত করা রাবার সিট।
       রাবার প্রসেসিং সেন্টারের নিয়ন্ত্রণে আনতে ধর্মনগর ও পানিসাগরের মোট চারটি দমকল ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে আগুনের গ্রাস থেকে বরাত  জুড়ে বেঁচে যায় রাবার প্রসেসিং সেন্টারের মালিক প্রীতম নাথ ও তার তিন কাকার বাড়ি।
       রাবার প্রসেসিং সেন্টারের এই আগুনের উৎস কি? তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ ও দমকল বাহিনী। একই অবস্থা প্রতিষ্ঠানের মালিক প্রীতম নাথের। তবে প্রাথমিক ধারণা নাশকতা মূলক উদ্দেশ্য থেকেই রাতের আধারে দুষ্কৃতীরা রাবার প্রসেসিং সেন্টারে আগুন ধরিয়ে দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *