ডেস্ক রিপোর্টার,২৮ জানুয়ারি ।।
বিমান দুর্ঘটনায় প্রায়ত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার।বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনা।মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে
অজিত পাওয়ারের চার্টার বিমান। এবং উপর থেকে রানওয়েতে ছিটকে পড়ে। মুহূর্তেই বিকট শব্দ করে বিমানে আগুন জ্বলে ওঠে।দুর্ঘটনায় অজিত পওয়ার-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের রাজনৈতিক পরিমন্ডল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুয়ায়ী, অজিত পাওয়ারের বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যেই বিপর্যয়ের মধ্যে পড়ে। বিমানটি রানওয়ের দিকে নামার সময় হঠাৎ প্রায় ১০০ ফুট উচ্চতা থেকে ভূ – পতিত হয়। এবং মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠে আগুন।
ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। তারা বিমানে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল সাধারণ মানুষের পক্ষে যাত্রীদের উদ্ধার করা অসম্ভব হয়ে ওঠে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনার স্থলে পৌঁছায় কিন্তু অকুলস্থলটি পাহাড়ি এলাকা হওয়াতে উদ্ধারকার্য শুরু করতে সমস্যা হয়। যদিও শেষ পর্যন্ত দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করে বিমান যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ বিমানের পাইলট ও অন্যান্য যাত্রীদের রক্ত মাংসের দেহ ভস্মীভূত হয়ে যায়। বিমানে মোট পাঁচজন ছিলেন- অজিত পওয়ার, দুই পাইলট, একজন কেবিন অ্যাটেনডেন্ট এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে দেশের রাজনৈতিক মহলে।সহকর্মী, দলের কর্মী, সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন।

