অভিযানকারী পুলিশ জানিয়েছে, এদিন প্রাপ্ত খবরের ভিত্তিতে এসটিএফ ও বিএসএফ যৌথ অভিযান চালায় হাফিজ মিয়ার বাড়িতে। তারা গোটা বাড়ি কর্ডন করে তল্লাশি শুরু করে।তখন একে একে বেরিয়ে আসে হাফিজ মিয়ার ঘরে লুকিয়ে রাখা মাদক সামগ্রী, আবেইনি টাকা সহ দেশী অস্ত্র।
ধর্মনগর ডেস্ক,৩০ জানুয়ারি।।
ধর্মনগরে এক বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ও বিএসএফ। শুক্রবার দুপুরে ধর্মনগর ভাগ্যপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ইয়াকুবনগর এলাকায় দাগি মা*দ*ক কারবারি হাফিজ মিয়াঁ-র বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।হাফিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ ৩ লক্ষ টাকা।একটি টাকা গণনার মেশিন। নেশা সামগ্রী প্যাকেট করার জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ খালি পলিথিন প্যাকেট। নেশা বাণিজ্যের যাবতীয় হিসাব সম্বলিত খাতা সহ বেশ কিছু ধারালো অস্ত্র। তবে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী হাফিজ মিয়া।

অভিযানকারী পুলিশ জানিয়েছে, এদিন প্রাপ্ত খবরের ভিত্তিতে এসটিএফ ও বিএসএফ যৌথ অভিযান চালায় হাফিজ মিয়ার বাড়িতে। তারা গোটা বাড়ি কর্ডন করে তল্লাশি শুরু করে।তখন একে একে বেরিয়ে আসে হাফিজ মিয়ার ঘরে লুকিয়ে রাখা মাদক সামগ্রী, আবেইনি টাকা সহ দেশী অস্ত্র।

তার বাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ। পুলিশের উপস্থিতি আগাম আঁচ পেয়ে পালিয়ে যায় হাফিজ। তার মাদক কারবারের একটি হিসাবের খাতা উদ্ধার করে পুলিশ। এই খাতার মধ্যে মাদক কারবারের খদ্দেরদের নামও রয়েছে। পুলিশ এখন হাফিজ সহ তার খদ্দেরদের সন্ধান শুরু করেছে।