আগরতলা, ১লা ফেব্রুয়ারি।
           বিরাট অংশের শিশুদের উপস্থিতিতে রীতিমতো আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বেবি ম্যারাথন টু সম্পূর্ণ হল এন এস আর সি সি তে গ্রাউন্ডে। রবিবার সকালে কবুতর উড়িয়ে নিউজ এন ই বাংলা এবং শ্যামসুন্দর কোং জুয়েলার্স যৌথ উদ্যোগে আয়োজিত এই দ্বিতীয় বেবি ম্যারাথন উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ ভক্তি সাধনন্দ জি। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সম্পাদক রূপক সাহা , দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল ,অ্যাসেম্বলি অফ জার্নালিটি সাধারণ সম্পাদক শানিত দেবরায়
শ্রমজীবী পত্রিকার উত্তর প্রদেশ ইউনিয়নের সভাপতি তথা পিটিআই ব্যুরো চিফ ডক্টর এসপি গৌড় এবং  টাটা স্টিল ২৫ মিটার ম্যারাথন মেডেল অর্জনকারী পূর্ণ লতা। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিব সুজিত রায় এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক অলক ঘোষ প্রমুখ। বিভিন্ন বয়সের ১৮০ জন খুদে শিশু এই আসরে অংশগ্রহণ করেছে চার টিগ্রুপে  ।কুড়িজন পার্টিসিপেন্ট ৮ মাস থেকে ১৪ মাস বয়সে ৬০ জন পার্টিসিপেন্ট করেছে দেড় থেকে আড়াই বছর বয়সে আড়াই থেকে চার বছর পার্টিসিপেন্ড করেছে ৫০ জন। চার থেকে ছয় বছর বয়সে পার্টিসিপেন্ট ছিল ৫০ জন। চারটি গ্রুপের যারা প্রথম দ্বিতীয়, তৃতীয় স্থান করেছে তাদের প্রত্যেককে রিয়েল গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়েছে এবং যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে সার্টিফিকেট প্লাস ট্রফি প্রদান করা হয়েছে। হামাগুড়ি প্রতিযোগিতা আদিকা পাল,বরুন সাহা, দিবাংশী পাল প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে। দেড় থেকে আড়াই বছর অনুসাপ পাল আদি গ্রুপ অস্মিতা শর্মা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আড়াই থেকে চার বছর আধবিক চক্রবর্তী, আনুসা ধানুক, রিবন  দে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান চার থেকে ছয় বছর বয়সে রাজদীপ সাহা আফরিন ইমরান আইনসা চক্রবর্তী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *