প্রথমার্ধ শেষে ত্রিপুরা পুলিশ ২–০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে ত্রিপুরা পুলিশের আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে রাফ্রু সাই মগ একটি চমৎকার গোল করে ব্যবধান ৩–০ করেন। শেষ পর্যন্ত ত্রিপুরা পুলিশ ৩–০ গোলে মাস্ট্যাং ইউনাইটেড উত্তরবঙ্গকে পরাজিত করে।
স্পোর্টস ডেস্ক,২রা ফেব্রুয়ারি।।
উদ্বোধনী ম্যাচে দুরন্ত জয় ত্রিপুরা পুলিশ দলের। মূলত পুলিসের ফঁাদা জালে ধরা পড়লো উত্তরবঙ্গের মাস্ট্যাং ইউনাইটেড। শনিবার জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর রবিবার দুপুরে জেনারেল পদ্মজং মেমোরিয়াল টুর্নামেন্টের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচটি অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। এই ম্যাচে মুখোমুখি হয় ত্রিপুরা পুলিশ ও উত্তরবঙ্গের মাস্ট্যাং ইউনাইটেড। খেলার শুরু থেকেই ত্রিপুরা পুলিশ আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে প্রতিপক্ষের উপর প্রবল চাপ সৃষ্টি করে। ম্যাচের ৭ মিনিটে ত্রিপুরা পুলিশের জয়লা মিজো দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন। এরপর ১৩ মিনিটে বিলাস দেববর্মা অসাধারণ শটে ব্যবধান বাড়ান। প্রথমার্ধ শেষে ত্রিপুরা পুলিশ ২–০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে ত্রিপুরা পুলিশের আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে রাফ্রু সাই মগ একটি চমৎকার গোল করে ব্যবধান ৩–০ করেন। শেষ পর্যন্ত ত্রিপুরা পুলিশ ৩–০ গোলে মাস্ট্যাং ইউনাইটেড উত্তরবঙ্গকে পরাজিত করে। ম্যাচের অধিকাংশ সময় ত্রিপুরা পুলিশ খেলার নিয়ন্ত্রণে রাখলেও মাস্ট্যাং ইউনাইটেড উত্তরবঙ্গের গোলরক্ষক একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে বড় ব্যবধানে পরাজয় রোধ করেন। ম্যাচ চলাকালীন উভয় দলের একজন করে খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়। খেলায় চমৎকার পারফরম্যান্সের জন্য জয়লা মিজো ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারে ভূষিত হন। ম্যাচ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার ও স্মারক তুলে দেওয়া হয়। ম্যাচের প্রধান রেফারির দায়িত্ব পালন করেন তাপস দেবনাথ।

