ডেস্ক রিপোর্টার, ১০ ফেব্রুয়ারি।।
রাজ্যে বেনজির ঘটনা! শিক্ষায় গেরুয়াকরণ! এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য ” Question Bank” দিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ। খুব ভালো। মন্ত্রীর এই উদ্যোগ প্রশংসার যোগ্য । কিন্তু ” Question Bank”- র প্রচ্ছদে মন্ত্রী কিশোর বর্মণ নিজের ঢাউশ ছবি ছাপিয়ে দিলেন। সঙ্গে তার পরিচয় ( বিধায়ক, নলছড় বিধানসভায়) একই সঙ্গে প্রচ্ছদে ছাপানো আছে ভারতীয় জনতা পার্টির প্রতীক “পদ্মফুল”। বকলমে মন্ত্রী সরকারী টাকা দিয়ে নিজের ও দলের বিজ্ঞাপন করলেন ছাত্র – ছাত্রীদের কাছে। উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মনের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের শিক্ষা অনুরাগী মহলে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। আসলে সবটাই যেন, কর্তার ইচ্ছায় কীর্তন! ছিঃ ছিঃ। সাধারণত মানুষ বলছেন, চেয়ার দিতে হয় যোগ্যতা বিচার করে, অযোগ্যরা চেয়ার পেলে, যা হওয়ার তাই হচ্ছে।” খোদ শাসক দল বিজেপির শিক্ষিত নেতা – কর্মীরাও ছিঃ ছিঃ করছে উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মনের এই বেনজির কাণ্ডের। তাদের বক্তব্য, “মন্ত্রিসভার সদস্যদের উপর মুখ্যমন্ত্রীর রাডার আরো বেশি তীক্ষ্ণ হওয়া উচিত। অন্যথায় রাজ্যের মন্ত্রিসভার কোনো কোনো সদস্য এরকম আরো লজ্জাজনক কাজে লিপ্ত হয়ে আক্ষরিক অর্থে নাক কাটবেন মুখ্যমন্ত্রীর।”

