ডেস্ক রিপোর্টার,২ রা নভেম্বর।।
শেষ পর্যন্ত সত্যি হলো সমস্ত জল্পনা – কল্পনা। আসন্ন পুর নিগম ভোটে জোট হয়ে লড়াই করবে কংগ্রেস – সিপিআইএম। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার আগরতলা পুর নিগমের ২৬ টি আসনে সিপিআইএম প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেন। বাদবাকি ২৫টি আসনে এখনো প্রার্থী দেয় নি।
সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন, আসন্ন পুর নিগম ভোটে কংগ্রেস – সিপিআইএম জোট হয়ে লড়াই করবে। ইতিমধ্যে ২৬টি আসনে সিপিআইএম প্রার্থী দিয়েছে। বাদবাকি ২৫টি আসনের মধ্যে সিংহভাগ আসনে প্রার্থী দেবে কংগ্রেস। কিছু কিছু আসনে বামেরাও প্রার্থী দেবে। কংগ্রেস নেতৃত্ব এই মুহূর্তে আছেন দিল্লিতে। তারা ফিরে এলেই বাদবাকি আসনের কংগ্রেস – সিপিআইএম মিলে মিশে প্রার্থী দেবে।
আসন্ন নিগম ভোটে সিপিআইএমের। মূল এজেন্ডা কি থাকবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জিতেন্দ্র চৌধুরী বলেন, ” গনতন্ত্র রক্ষা” করার ইস্যু নিয়েই তারা যাবে মানুষের কাছে।
আসন্ন পুর নিগম ভোটে কংগ্রেস- সিপিআইএম যে জোট হয়ে লড়াই করবে, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।রাজনীতিকদের বক্তব্য, কংগ্রেস – সিপিআইএম জোট হওয়াতে শাসক দল বিজেপির জন্য লড়াই অনেক বেশি কঠিন হয়ে উঠবে। তবে সার্বিক ভাবে পাল্লা ভারী ভাজপারই।

