“চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর ভারতের অনেক শহরে বিক্ষোভ হয়েছে।পশ্চিম এশিয়ার এই ঘটনার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে।এই আবহে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্রুত গোয়েন্দা তথ্য ভাগ করে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। “
ডেস্ক রিপোর্টার,২ মার্চ।।
ইজরায়েল – মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের সবকয়টি রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লির দেওয়া চিঠিতে বলা হয়েছে, তিন দেশের যুদ্ধ আবহে দেশের মধ্যে
সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কা করছে গোয়েন্দা। তাই দেশের প্রতিটি রাজ্য সরকারকে সতর্ক থেকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক।
চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর ভারতের অনেক শহরে বিক্ষোভ হয়েছে।পশ্চিম এশিয়ার এই ঘটনার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে।এই আবহে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্রুত গোয়েন্দা তথ্য ভাগ করে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

গোয়েন্দার তথ্য অনুযায়ী, আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ঘটনার সুযোগ নিয়ে চরমপন্থীরা স্থানীয় স্তরে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। গোয়েন্দার দেওয়া এই তথ্যের পর উদ্বিগ্ন হয়ে উঠে দিল্লি।খামেনেইর মৃত্যুর খবর সামনে আসতেই কাশ্মীরে শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ শোকগ্রস্ত হয়ে যায় । তারা শ্রীনগরে আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এবং এই মিত্র শক্তির বিরুদ্ধে স্লোগান দেয়। খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছে ভারতের জম্মু ও কাশ্মীরের শিয়া সমিতি।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুা মুফতি ইজরায়েল এবং আমেরিকার এই হামলা তীব্র নিন্দা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীর ছাড়াও ভারতের লখনউ, লাদাখের লেহ-তেও শিয়া সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রদর্শন করেন আমেরিকা – ইসরায়েলী বিরুদ্ধে। অন্যান্য রাজ্যেও বিক্ষোভের বিস্তার হতে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

