ডেস্ক রিপোর্টার, ৪ মার্চ।।
    মাদক কারবারের নিরাপদ করিডোর আগরতলা রেল স্টেশন! বুধবার রাতে রেল স্টেশনে হিরোইন সহ গ্রে*ফতার বিহারের এক মহিলা। তার নাম বাসন্তি দেবী। সঙ্গে ছিলো মহিলার ছোট্ট এক পুত্র সন্তান। পুলিশ তল্লাশি চালিয়ে বাসন্তীর কাছ থেকে ৭৩.৭০ গ্রাম হিরোইন উদ্ধার করে। প্রাপ্ত খবরের ভিত্তিতে আগরতলা – শিলচরগামী ট্রেনে তল্লাশি চালিয়ে জিআরপি ও এন্টি  নারকোটিক্স শাখার পুলিশ মহিলাকে গ্রেফতার করেছে। এখন চলছে ধৃত মহিলার জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার তাকে সোপর্দ করা হবে আদালতে। জানিয়েছে অনুসন্ধানকারী পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *