স্পোর্টস ডেস্ক,৬ মার্চ।।
       স্ব- মহিমায় শ্রীদাম পাল। রঞ্জি ট্রফি আসরে মরশুমে প্রথম দিকে সাফল্য না পেলেও শেষের দিকে ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন। সেই সাফল্যের ধারা ঘরোয়া মরশুমের শুরুতে ও বজায় রাখলেন। শুক্রবার স্ফুলিঙ্গ ক্লাবের বোলারদের কার্যত তুলোধুনা  করলেন শ্রীদাম। রাজ্যের প্রতিভাবান ওই ওই ব্যাটসম্যানদের ব্যাটিং তাণ্ডবের জয় দিয়ে আসর শুরু করলো তারকা-খচিত ব্লাড মাউথ ক্লাব। ৭০ রানে পরাজিত করলো স্ফুলিঙ্গ ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্লাড মাউথ ক্লাবের গড়া ৩২৭ রানের জবাবে স্ফুলিঙ্গ ক্লাব ২৫৭ রান করতে সক্ষম হয়। শ্রীদাম ১৩৮ রান করেন। এদিন সকালে প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে ব্লাড মাউথ ক্লাব ৩২৭ রান করে। দলের পক্ষে শ্রীদাম ৭৯ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ১৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ১৩৮, বিশাল ঘোষ ৫৪ বল খেলে সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৯, বিক্রম কুমার দাস ৬৪ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, আনন্দ ভৌমিক ৩৬ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং মনি শংকর মুরাসিং ১০ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। স্ফুলিঙ্গ ক্লাবের পক্ষে সন্দীপ সরকার ৬৪ রানের তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে স্ফুলিঙ্গ ক্লাব ২৫৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রবনুর ১০০ বল খেলে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি সাহায্যে চুরাশি, সাগর শর্মা ৪৮ বল খেলে ১১ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৬৭, দেবাংশু দত্ত ৩৮ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৪, সপ্তজিৎ দাস ১৬ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ২১ এবং কৌশল আচার্য ১৯ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে কুড়ি রান করেন। ব্লাড মাউথ ক্লাব এর পক্ষে উদয়ন বোস নয় রানে এবং মনি শংকর মুরাসিং ৪৯ রানে তিনটি করে উইকেট দখল করেন।










       


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *