বুধবার বিকালে দেশের প্রধান মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ সর্ব ভারতীয় বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকের এজেন্ডা আসন্ন এডিসি নির্বাচনে তিপ্রামথাকে সঙ্গে নিয়ে লড়াই করবে বিজেপি? নাকি পৃথক ভাবে। সবটাই হবে শর্ত সাপেক্ষে।

ডেস্ক রিপোর্টার,১১ মার্চ।।
                     আসন্ন এডিসি নির্বাচনের প্রাক লগ্নে রাজ্য রাজনীতিতে নতুন ক্লাইমেক্স! আগামী কয়েকদিনের মধ্যেই আকাশ ভেঙে পড়তে পারে তিপ্রামথার সর্বময় কর্তা প্রদ্যুৎ কিশোরের মাথার উপর। অন্তত এমনটাই ইঙ্গিত করছে রাজনীতির ক্যানভাসে। দেশের রাজধানী দিল্লির অন্দরে চলছে রাজ্য রাজনীতির পাশা ঘুঁটির খেলা। এই খেলার আছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে পর্দার আড়ালে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য। তথ্য অনুযায়ী, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা প্ল্যান – এ, প্ল্যান – বি, দুই রাস্তাই খোলা রেখেই দিচ্ছে  রাজনীতির পাশা ঘুঁটির চাল।


বুধবার বিকালে দেশের প্রধান মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ সর্ব ভারতীয় বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

দিল্লির বিজেপির অন্দর মহলের খবর, ইতিমধ্যে দেশের রাজধানীতে অবস্থান করে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার রাতেই তিনি গিয়েছেন দিল্লিতে। বুধবার বিকালে দেশের প্রধান মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ সর্ব ভারতীয় বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকের এজেন্ডা আসন্ন এডিসি নির্বাচনে তিপ্রামথাকে সঙ্গে নিয়ে লড়াই করবে বিজেপি? নাকি পৃথক ভাবে।


           

এডিসি নির্বাচনে তিপ্রামথাকে সঙ্গী হিসাবে পাওয়ার জন্য “উপমুখ্য মন্ত্রীর” চেয়ার উপহার দেবে ভাজপা।

বিজেপির নেতৃত্বের দাবী, এই মুহূর্তে বিজেপি – মথা সম্পর্কে চলছে টানাপোড়েন। এডিসি নির্বাচনে তিপ্রামথাকে সঙ্গী হিসাবে পাওয়ার জন্য “উপমুখ্য মন্ত্রীর” চেয়ার উপহার দেবে ভাজপা। যদি বিজেপির দেওয়া এই অফার তিপ্রামথা মেনে নেয় তাহলে কে হবেন রাজ্যের উপমুখ্য মন্ত্রী?  এক্ষেত্রে বিজেপির পছন্দের লোক মথার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিপ্রামথার নেতৃত্বের দাবী, এই মুহূর্তে নানান কারণে দলের মুখীয়া প্রদ্যুৎ কিশোর অনিমেষ দেববর্মার উপর বিশ্বাস রাখতে পারছে না। তাই তারা অনিমেষকে উপ মুখ্যমন্ত্রী করবে না। তাদের বিকল্প নাম বৃষকেতু দেববর্মা বা রঞ্জিত দেববর্মা।
         


দিল্লির বিজেপি অন্দর মহলের তথ্য বলছে, মথার শিবির থেকে বিজেপি উপ মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে অনিমেষ দেববর্মাকে। রাজনীতির এই অঙ্কে যদি বিজেপি ফেল করে, তাহলে সামনে নিয়ে আসবে প্ল্যান – বি। এই প্ল্যান বি অনুযায়ী,বিজেপি যদি সম্পূর্ণ ভাবে একা লড়াই করার সিদ্ধান্ত নেয় তাহলে অনিমেষ দেববর্মাকে ছিনিয়ে আনবে প্রদ্যুতের কোল থেকে। বিজেপিতে  তাকেই করবে উপ মুখ্যমন্ত্রী।


এক্ষেত্রে তাঁর বিধায়ক পদ খারিজ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে হাতে সময় পাবে ছয় মাস। এই সময়ের মধ্যে তার বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচন করিয়ে জয় ছিনিয়ে নিলেও রাজনীতির সমস্ত পাটি গণিত – বীজ গণিতের কাছে থুবড়ে পড়বে তিপ্রামথা আস্ফালন। রাজনীতিকদের বক্তব্য, বিজেপি নাকি এগুচ্ছে প্ল্যান – বি’ র সূত্র ধরেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *