নিঃসন্দেহে ইরানের এই সাহায্যের কথা মনে রেখেছে ভারত সরকার। তাই পাল্টা ইরানের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। বাড়িয়ে দিয়েছে হাত। তবে সামরিক শক্তিতে নয়, চিকিৎসা ক্ষেত্রে ইরানের পাশে ভারত। ইতিমধ্যে ভারত প্রচুর পরিমাণে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ইরানে। তেহরানও ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লিকে।

ডেস্ক রিপোর্টার,১৮ মার্চ।।
   যুদ্ধে বিপর্যস্ত ইরানকে চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে ভারত। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সামগ্রীর প্রথম চালান তেহরানকে দিয়েছে নয়াদিল্লি। ভারতের দেওয়া এই চিকিৎসা সহায়তার প্রথম চালান গ্রহণ করেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। ভারতের এই সহায়তার জন্য দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাস দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছে।
             
              ইরান – ইসরায়েল ও আমেরিকার মধ্যে শুরু হওয়া যুদ্ধের ভারত নিজেদের অবস্থানে অটল। কূটনৈতিক ভাবে তিনটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক ভালো। তাই ভারত ইরানের প্রয়াত প্রাক্তন সর্বোচ্চ নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘুরপথে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছিল। কিন্তু কোনো পক্ষই আপাতত যুদ্ধ থামাতে চাইছে না।


যুদ্ধ পরিস্থিতিতে তেহরান হরমুজ প্রণালীর গুরুত্ব আরও বেড়ে যায়। আমেরিকা – ইসরায়েল সহ তাদের বহু বন্ধু দেশের তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালী দিয়ে আসার কোনো অনুমতি দেয় নি তেহরান। বরং আমেরিকা – ইসরায়েলের তেলবাহী ট্যাংকার মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে ইরান সেনা। এই পরিস্থিতিতে তেহরান খুবই নমনীয় ভারতের প্রতি। হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেলের ট্যাঙ্কারকে আসার অনুমতি দিয়েছে ইরান। নিঃসন্দেহে ইরানের এই সাহায্যের কথা মনে রেখেছে ভারত সরকার। তাই পাল্টা ইরানের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। বাড়িয়ে দিয়েছে হাত। তবে সামরিক শক্তিতে নয়, চিকিৎসা ক্ষেত্রে ইরানের পাশে ভারত। ইতিমধ্যে ভারত প্রচুর পরিমাণে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ইরানে। তেহরানও ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লিকে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *