স্পোর্টস ডেস্ক, ২১ মার্চ।।
অঘটন ঘটালো মৌচাক ক্লাব। পরাজিত করলো শীর্ষে থাকা ইউ বি এস টি ক্লাবকে। যশ বৈষ্ণবের দুরন্ত বোলিংয়ে। বিফলে গেলো দীপঙ্কর ভাটনাগরের দুরন্ত ব্যাটিং। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। টি আই টি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শনিবার মৌচাক ক্লাব ৭ উইকেটে পরাজিত করে ইউ বি এস টিকে। ম্যাচে ইউবিএসটির গড়া ১৩০ রানের জবাবে মৌচাক ক্লাব ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের যশ বৈষ্ণব চার উইকেট দখল করেন। এই দিন পরাজিত হওয়ায় পিছিয়ে পড়লো ইউ বি এস টি। সকালে টসে জয়লাভ করে ইউ বি এস টি কে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান মৌচাক ক্লাবের অধিনায়ক। সকালের স্বেতস্বেতে স্যাত স্যাতে আবহাওয়ার পুরো ফায়দা তুলে শুরু থেকেই বিপক্ষের ব্যাটসম্যানদের উপর স্ট্রিমরোলার চাপাতে থাকেন মৌচাকের বোলাররা। দলের আক্রমনে নেতৃত্ব দেন যশ বৈষ্ণব। বিপক্ষের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ১৩০ রানে গুটিয়ে যায় শক্তিশালী ইউবিএসটি। দলের পক্ষের ওপেনার দীপঙ্কর ভাটনাগর কার্যত একা লড়াই করেন। দীপঙ্কর ৮১ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৬১ রান করেন। মূলত দলের সেরা ব্যাটসম্যান অভিষেক কৃষ্ণ ব্যর্থ হওয়ায় দল গুটিয়ে যায় অল্পরানে। দলের পক্ষে এছাড়া অভয় যাদব ২৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২২, সন্তোষ গোস্বামী ৪৫ বল খেলে ১৬ এবং সৌরভ দাস ২৩ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন । দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। মৌচাক ক্লাবের পক্ষে যশ বৈষ্ণব ২৭ রানে চারটি এবং সিকান্দার কুমার ১২ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শুরুতেই জয় চক্রবর্তী এবং কিশান মুরাসিং কে হারানোর পর মৌচাক ক্লাবের হয়ে রুখে দাঁড়ান ওপেনার প্রীতম দাস এবং অর্ক জিৎ দাস। এই জুটি করা প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে জয় এর কাছাকাছি নিয়ে আসেন। তৃতীয় উইকেটে ওই জুটি যোগ করেন ৯৫ রান। অর্ক জিৎ ৭০ বল খেলে আটটি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে আউট হলেও অপর প্রান্তে অপরাজিত থেকে যান প্রীতম। শেষ পর্যন্ত ২৯.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মৌচাক ক্লাব। প্রীতম ৮৮ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানে এবং সাকলেন হালদার ১০ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। মৌচাক পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে বারো পয়েন্ট এবং সময় সংখ্যক ম্যাচ খেলে ইউ বি এস টি -র পয়েন্টও ১২।

