ধর্মনগর ডেস্ক ২৮ মার্চ।।
         ধর্মনগর উপনির্বাচনের  বামফ্রন্টের প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে শনিবার ১৭তম প্রচার দিবসে ছয়টি দল আলাদা বুথ এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালিয়ে গেল প্রখর উৎসাহের সঙ্গে। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য ও সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় সহ-সম্পাদিক কৃঞ্চা রক্ষিতের নেতৃত্বাধীন নারী সমিতির টিম তিনটি লেন জুড়ে প্রচার চালিয়ে স্থানীয় মহিলাদের মধ্যে বিশাল সমর্থনের ঢেউ সৃষ্টি করেছে। সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দের নেতৃত্বাধীন দল, রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তীর দল, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের দল, প্রার্থী অমিতাভ দত্তের দল এবং যুবক-যুবতীদের নিয়ে গঠিত আরেক দলও ভোটারদের সঙ্গে যোগাযোগ করে সমর্থন সংগ্রহ করছে। প্রচার অভিযানে অংশগ্রহণকারী সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রাক্তন রাজ্য কমিটি সদস্য হাসি ভট্টাচার্য বলেন, “মানুষের কাছ থেকে দারুণ সহযোগিতা পাচ্ছি, যা আমাদের প্রচারকে আরও জোরদার করেছে।” বিশেষ করে পনেরো জনের নারী টিমের সঙ্গে অ্যাডভোকেট তাপস ধরসহ তিনজন স্থানীয় নেতা যোগ দিয়ে এই অভিযানকে প্রাণচঞ্চল করে তুলেছেন। ধর্মনগরের রাস্তায় এই প্রচারের ফলে ভোটারদের মধ্যে বামফ্রন্টের প্রতি আগ্রহ জেগে উঠেছে বলে স্থানীয়রা জানাচ্ছেন, যা উপনির্বাচনের ফলাফলে নতুন উদ্দীপনা যোগাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *