ধর্মনগর ডেস্ক,২৮ মার্চ।।
        উপ-নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলেছে কংগ্রেস। ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন উপলক্ষ্যে শনিবার এক বিশাল পদযাত্রা ও বাড়ি বাড়ি প্রচার অভিযানে শামিল হলেন কংগ্রেস নেতৃত্ব। এদিন কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে ময়দানে নামেন প্রভাবশালী কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। কয়েকশো দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ধর্মনগরের পদ্মপুর এলাকায় এক বিশাল পদযাত্রা করেন তারা। রাস্তার দু-পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করার পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব সরাসরি মানুষের দুয়ারে পৌঁছে যান। বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে সুদীপ রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে, এবার মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে নিজেদের বিবেক এবং সঠিক বিচারবুদ্ধি প্রয়োগ করে ভোট দেবেন। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে জয় নিয়ে আশাবাদী কংগ্রেস শিবির। পদ্মপুর এলাকায় এই নিবিড় জনসংযোগ অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এখন দেখার, উপ-নির্বাচনের ভোট বাক্সে এই জনসমর্থনের প্রতিফলন কতটা ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *