স্পোর্টস ডেস্ক, ২৬ এপ্রিল।।
গেলো বারের পর এবারও। রানার্স ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ত্রিপুরাকে । আসরের শুরু থেকে তপন কুমার দেবের মেয়েরা দুরন্ত পারফরম্যান্স করলেও ফাইনালে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় প্রকৃতি। তারপরও দুরন্ত লড়াই করেছিল সায়ন্তিকা রা। কিন্তু শেষ রক্ষা হয় নি। ডি এল এস মেথডে ত্রিপুরা পরাজিত হলো ১১ রানে। স্বাগতিক আসামের বিরুদ্ধে। দ্বিতীয় বর্ষ রইজিং কাপ অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেটে। গুয়াহাটির জজেস ফিল্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে আসাম প্রথমে ব্যাট করে ১৭৭ রান করে দলের পক্ষে অঙ্কিত পাটারি ৩৯ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৪০, আরাধ্যা দত্ত একান্ন বল খেলে তিনটি বাউন্ডারি সাহায্যে ৩৭, মুরশানা বড়ুয়া ২৪ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। ত্রিপুরার পক্ষে দিয়া সরকার ৩৯ রানে দুটি উইকেট দখল করে। এভাবে খেলতে নেমে ত্রিপুরা শুরুটা ভালো করে। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৫১ রান করে ত্রিপুরা। জয়ের জন্য ত্রিপুরার দরকার ছিল ৬৩ রানের। ফলে ১১ রানে পরাজিত হতে হয় ত্রিপুরাকে । রাজ্য দলের পক্ষে সায়ন্তিকা সূত্রধর ৪৮ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ২৪ রানে অপরাজিত থেকে যায়। খেতাব জিততে না পারায় হতাশ ত্রিপুরার শিবির। তবে দলীয় ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি ত্রিপুরার কোচ।

