বিজেপির পরিষদীয় দল নেতা নির্বাচিত হওয়ার সুবাদে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন শুভেন্দু অধিকারী। এতে কোনো সন্দেহ নেই। শুভেন্দুই বাংলার গেরুয়া শিবিরের প্রথম মুখ্যমন্ত্রী।  বিজেপির দেশীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারী হবে তৃতীয় বাঙালী মুখ্যমন্ত্রী।

ডেস্ক রিপোর্টার, ৮ মে।।
    প্রত্যাশিত ভাবেই বাংলার নব নির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন বিজেপির জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের উপস্থিতিতে নব নির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম বাংলার বিজেপির পরিষদীয় নেতা হিসাবে ঘোষণা দেওয়া হয়। শনিবার বাংলা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলছে। এদিন শপথ গ্রহণ করবেন বাংলার বিজেপি সরকারের প্রতিনিধিরা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
             বিজেপির পরিষদীয় দল নেতা নির্বাচিত হওয়ার সুবাদে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন শুভেন্দু অধিকারী। এতে কোনো সন্দেহ নেই। শুভেন্দুই বাংলার গেরুয়া শিবিরের প্রথম মুখ্যমন্ত্রী।  বিজেপির দেশীয় রাজনীতিতে শুভেন্দু অধিকারী হবে তৃতীয় বাঙালী মুখ্যমন্ত্রী। গেরুয়া শিবিরে প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী হয়েছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বর্তমানে লোকসভার সাংসদ। বিজেপির দ্বিতীয় বাঙালি মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
    রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য,  মমতা  বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝামেলার কারণেই তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত সরাসরি সংঘর্ষ শুরু হয় মমতার সঙ্গে। কারণ মমতা তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অন্যায় আবদার মেনে শুভেন্দু সহ দলের অনেক নেতাকেই কোণঠাসা করেছিল। আজ রাজনীতির শতরঞ্জে দেখা গেলো উল্টো খেলা। মমতা দিদির তৃণমূল কংগ্রেসকে গঙ্গায় বিসর্জন দিয়ে শুভেন্দু অধিকারী হয়ে উঠলেন বঙ্গের অভিভাবক। ঘুরিয়ে বললে ছিনিয়ে নিলেন মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের মুখ্যমন্ত্রীর চেয়ার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *