ডেস্ক রিপোর্টার, ১১ মে।।
      শেষ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিম বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ছিলো বঙ্গ মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট। ” পশ্চিম বাংলার বাংলাদেশের উন্মুক্ত সীমান্তে কাটা তারের বেড়া দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য আগামী ৪৫ দিনের মধ্যে দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জমি হস্তান্তর করবে বাংলার বিজেপি সরকার।” এরপরে বিএসএফ বাংলাদেশের উন্মুক্ত সীমান্তগুলিতে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করবে।উদ্দেশ্যে অনুপ্রবেশকারীদের আটকানো।


এতো দিন বাংলার পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে জমি হস্তান্তর করতে রাজি ছিলেন না। এনিয়ে দিল্লি – কলকাতার মধ্যে অনেক ঝামেলা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অনড়।

Date: 11/05/2026=( ADVT/ICA/C -327/26)


এবার শুভেন্দু অধিকারী সেই জট ভেঙে দিলেন। এবং পশ্চিম বাংলার সীমান্তকে সুরক্ষিত করতে  কেন্দ্রকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বঙ্গ সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *