স্পোর্টস ডেস্ক, ৩১ মে।
রাজ্য সেরা ধলাই এবং পশ্চিম জেলা। অস্মিতা সিটি লিগ ভলিবল প্রতিযোগিতায়। দুদিন ব্যাপী আসর রবিবার শেষ হয়, পানি সাগরের শারীরশিক্ষণ মহাবিদ্যালয় মাঠে। অনূর্ধ্ব ১৪ এবং ১৭ বিভাগে। এদিন সকালে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হয়। অনূর্ধ্ব ১৪ বিভাগের সিপাহীজলা জেলা ২-০ সেটে (২৫-১৪,২৫-১২) ঊনকোটি জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ধলাই জেলা ২-০ সেটে (২৫-২৩,২৫-১১) পশ্চিম জেলাকে পরাজিত করে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করেছিল। বিকেলে ফাইনাল ম্যাচে ধলাই জেলা ২-১ সেটে (১৫-৭,১৪-১৬,১৫-১৩) ঊনকোটি জেলা কে পরাজিত করে রাজ্যসেরা হয়েছে। অনূর্ধ্ব ১৭ বিভাগের সেমিফাইনালে পশ্চিম জেলা ২-১ সেটে (২৮-২৬,২০-২৫,১৫-১১) দক্ষিণ জেলা কে এবং দ্বিতীয় সেমিফাইনালে উত্তর জেলা ২-১ সেটে (২৫-২০,১৭-২৫,১৫-৯) গোমতী জেলাকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছিল। রাজ্যসেরা হওয়ার লড়াইয়ে পশ্চিম জেলা অনেকটা একতরফা খেলে ২-০ সেটে (১৫-১,১৫-৮) পরাজিত করে উত্তর জেলাকে। ওই মহাবিদ্যালয়ের ইনডোর হলে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অনূর্ধ্ব১৪ বিভাগে পশ্চিম জেলার অম্বিকা পাল, পশ্চিম জেলার জিলিকা কংব্রেলাটোয়াম দক্ষিণ জেলার সৃজিত রায় প্রথম তিনটি স্থান দখল করে। অনূর্ধ্ব ১৭ বিভাগে ধোলাই জেলার সাইনা চক্রবর্তী, পশ্চিম জেলার অদ্রিজা দে এবং দক্ষিণ জেলার কথিকা সাহা যথাক্রমে প্রথম তিনটি স্থান দখল করে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে ক্রীড়া প্রেমীদের মধ্যে।

