ধৃতরা হলো রাজু লস্কর ,বাড়ি রানিখামার। প্রবন দাস, বাড়ি কাঠালতলী বাজার,।সজল দাস, বাড়ি রানীখামার।লক্ষণ মালাকার, বাড়ি মধুবন কাঠালতলি । ধৃত চারজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে অনুসন্ধানকারী পুলিশ।

ডেস্ক রিপোর্টার, ২৫ জুন ।।
        কাঁঠালতলী তরুণ সংঘ ক্লাবের সম্পাদক সমীর দাসের হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বপন সূত্রধর,সুজয় সূত্রধরদের বাড়িতে হামলা করেছিলো উত্তেজিত জনতা। তারা অভিযুক্তদের বাড়িঘরে নির্বিচারে ভাঙচুর করেছিল। শেষ পর্যন্ত তাদের বসত ঘরগুলোতে আগুন দেয়। এই ঘটনার পর পুলিশ সমীর হত্যাকাণ্ডের পাশাপাশি পৃথক আরেকটি মামলা রুজু করেছিল। এই মামলার মূল অভিযুক্তরা ছিলো স্বপন সূত্রধরদের বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে।
তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলো রাজু লস্কর ,বাড়ি রানিখামার। প্রবন দাস, বাড়ি কাঠালতলী বাজার,।সজল দাস, বাড়ি রানীখামার।লক্ষণ মালাকার, বাড়ি মধুবন কাঠালতলি । ধৃত চারজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে অনুসন্ধানকারী পুলিশ। এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।
              স্বপন সূত্রধরের বাড়িতে হামলার ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। তারা এখনও পুলিশের রাডারের বাইরে। মূলত ঘটনার ভিডিও ফুটেজ দেখেই পুলিশ হামলাকারীদের সনাক্ত করেছে। আদালতে ধৃত এই চার জনের পুলিশ রিমান্ড’র আবেদন করেছে তদন্তকারী পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *