স্পোর্টস ডেস্ক, ২৬ জুন।।
এশিয়ার প্রথম দেশ হিসেবে ২৬- র ফিফা বিশ্বকাপ ফুটবলে নকআউট করবে জায়গা করে নিয়েছে জাপান। শুক্রবার ভোরে গ্রুপ ‘ এফ ‘- র জাপান তাদের প্রতিপক্ষ সুইডেনের বিরুদ্ধে ম্যাচটি ১-১ গোলে ড্র করে। এবং জায়গা করে নেয় নকআউট পর্বে। রাউন্ড অফ ৩২- এ জাপানের প্রতিপক্ষ বিশ্বের শক্তিশালী দল তথা চ্যাম্পিয়নের দাবিদার ব্রাজিল।
শুক্রবার ভোরে জাপান ও সুইডেন বেশ জমজমাট ম্যাচ উপহার দেয়। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারে নি। গোলের সুযোগ এসেছিল উভয় দলের কাছেই। ম্যাচের দ্বিতীয়ার্ধে জাপান জয়ের জন্য মরিয়া হয়ে উঠে। এবং ৫৬ মিনিটে দলের হয়ে গোল করেন মেডার। কিন্তু এই গোল ধরে রাখতে পারেনি জাপানিরা। মাত্র ৬ মিনিটের ব্যবধানে অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফিরে সুইডেন। শেষ পর্যন্ত ৯০ মিনিটের এই ম্যাচ অমীমাংসিত থেকে যায়। তাতে অবশ্যই জাপানকে নকআউট পর্বে যাওয়ার জন্য কোনো অসুবিধা হয় নি।
এফ গ্রুপে জাপানের প্রথম ম্যাচ ছিলো হল্যান্ডের সঙ্গে। ম্যাচে জাপান দাপট দেখিয়ে খেলে। এবং ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়াকে একেবারে নাজেহাল করে দেন দাইচি কামাডারা। ৪-০ জিতে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠে জাপানি ব্রিগেড। এবং শেষ ম্যাচ সুইডেনের বিরুদ্ধে ড্র করে। গ্রুপে জাপান দুই ম্যাচ ড্র করে। এবং একটিতে জয় পায় বড় ব্যবধানে।

