স্পোর্টস ডেস্ক, ১৩ জুলাই।।
লর্ডস— ক্রিকেটের মক্কা। ১৪২ বছরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হলো মহিলাদের টেস্ট ম্যাচ। আর সেই ঐতিহাসিক মঞ্চেই ইতিহাস গড়ল ভারত। ইংল্যান্ডকে ২৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে লর্ডসে অনুষ্ঠিত প্রথম মহিলাদের টেস্ট ম্যাচের প্রথম বিজয়ী হলো ভারত।
এই জয়ের ফলে ক্রিকেট ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় যোগ করল ভারতীয় মহিলা দল। লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবারের মতো আয়োজিত মহিলাদের টেস্টে শুরু থেকেই আধিপত্য দেখায় টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মার গুরুত্বপূর্ণ অর্ধশতকে শক্ত ভিত গড়ে ভারত। প্রথম ইনিংসে ভারত ২৮৫ রান করে। ইংল্যান্ড করে মাত্র ১৭০ রান। দ্বিতীয় ইনিংসে যাস্তিকা ভাটিয়ার ঐতিহাসিক শতরানে ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।লর্ডসে মহিলাদের টেস্টে এটিই ছিল প্রথম শতরান। দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর বোর্ডে ছিল ৩৪১ রান।
আমাদের জিঙ্গেল
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৫৭ রান। পাল্টা ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটের কাছে খরকুটুর মত উড়ে যায় ব্রিটিশ মহিলারা। লর্ডসের ২২ গজে বল হাতেও ভয়ংকর হয়ে উঠে ভারতীয় মহিলা বোলাররা।
ক্রান্তি গৌড়ের পাঁচ উইকেট এবং স্নেহ রানা-দীপ্তি শর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসও ভেঙ্গে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৮৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইংনিস। শেষ পর্যন্ত ১৭০ রানের ব্যবধানে ভারত ম্যাচ জয়ী হয়।
লর্ডসে প্রথম মহিলাদের টেস্ট— আর সেই ম্যাচেই ভারতের ঐতিহাসিক জয়। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভেন্যুগুলোর একটিতে এই সাফল্য শুধু একটি ম্যাচ জয় নয়, বরং ভারতীয় মহিলা ক্রিকেটের এগিয়ে চলার আরেকটি মাইলফলক হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।

