ডেস্ক রিপোর্টার, ১৫ আগস্ট।।
“স্বাধীনতা দিবস উদযাপন জাতীয় ঐক্য এবং বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য দেশবাসীর অভিন্ন স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতীক।” দেশের ৮০ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে একথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন আগরতলার আসাম রাইফেলস গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের রাজ্য-ভিত্তিক কার্যক্রমে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানান দেশের সকল মহান বীর স্বাধীনতা সংগ্রামী এবং রাষ্ট্র নির্মাতা যাঁদের ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে।
৮০তম স্বাধীনতা দিবসের এই গৌরবময় মুহূর্তে, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের সাফল্য তুলে ধরেন।এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ত্রিপুরা নির্মাণের লক্ষ্য পূরণে নিজেদের উৎসর্গ করতে সংকল্পবদ্ধ হওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন।

