ডেস্ক রিপোর্টার, ১৫ আগস্ট।।
      দেশের ৮০ তম স্বাধীনতা দিবসে আগরতলা প্রেস ক্লাবে লিফট উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। লিফট উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এক সঙ্গে চলার বার্তা দিলেন। বিভিন্ন সংগঠনে বিভক্ত না হয়ে একই ছাতার তলে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীন পরিবেশে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে রাজ্যের সংবাদ মাধ্যম। রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিতে সর্বদা ইতিবাচক ও সহায়ক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে।মুখ্যমন্ত্রীর বিশ্বাস  এই নতুন সুবিধা ( লিফট) সাংবাদিকদের কর্মপরিবেশকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করে তুলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *