ডেস্ক রিপোর্টার,১০ অক্টোবর।।
রাজ্যে সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগরতলার এ.ডি. নগর পুলিশ গ্রাউন্ডে এক বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন সড়ক নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হলো।এদিন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন দপ্তরের সচিব সহ প্রশাসনিক আধিকারিকরা। সকলের উপস্থিতিতে বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম বন্টন করা হয়।এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা স্পষ্ট জানান, রাজ্যে সড়ক নিরাপত্তা বৃদ্ধি করাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আর সেই লক্ষ্যেই ঢেলে সাজানো হচ্ছে পরিবহন দপ্তরকে।
প্রশাসনের এই আধুনিকীকরণ এবং নিরাপত্তা সরঞ্জাম বিতরণের ফলে রাজধানী সহ গোটা রাজ্যে ট্রাফিক ব্যবস্থার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সুরক্ষিত হবে বলেই আশা করা হচ্ছে।

