স্পোর্টস ডেস্ক,৯ অক্টোবর।।
     ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন আনন্দ ভৌমিক। ডেপুটি হিসেবে থাকবেন দীপজয় দেব। অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। ইতিমধ্যে মরশুমের প্রথম তিনটি ম্যাচের জন্য  রাজ্য দল ঘোষণা করা হয়েছে। ১২-১৫ অক্টোবর ত্রিপুরা অনুষ্ঠিত হবে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ। ১৯-২২ অক্টোবর দিয়ে কর্নাটকে গিয়ে ওই রাজ্যের সঙ্গে এবং ২৭-৩০ অক্টোবর পুদুচেরিতে গিয়ে ওই রাজ্যের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। ওই তিনটি ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে ১৮ সদস্যের ত্রিপুরা দল। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে পাঁচজনকে। নির্বাচিত ক্রিকেটারদের বৃহস্পতিবার বিকেল তিনটায় এমবিবি স্টেডিয়ামে কোচ বিশ্বজিৎ পালের কাছে রিপোর্ট করার জন্য টিসিএ সচিব সুব্রত দে অনুরোধ করেছেন। নির্বাচিত ক্রিকেটাররা হলেন: আনন্দ ভৌমিক (অধিনায়ক), সপ্তজিৎ দাস, তন্ময় দাস, দুর্লভ রায়, অর্কজিৎ পাল, নবারুণ চক্রবর্তী, আরমান হোসেন, প্রিয়ান্স মিত্র, দীপেন বিশ্বাস, সৌরভ কর, রাজদীপ দত্ত, দীপজয় দেব (সহ অধিনায়ক), দেবাংশু দত্ত, দীপ্তনু চক্রবর্তী, পাউরুশ মিশ্র এবং রাকেশ রুদ্র পাল। হেড কোচ: বিশ্বজিৎ পাল, সহকারী কোচ অমিত দাস, সৌম্য বণিক, ফিজিও অর্পণ কর, এস এন্ড সি কোচ সোহম সরকার , ভিডিও এনালাইসিস সুশান্ত পাল এবং ম্যানেজার সিদ্ধার্থ চক্রবর্তী।




 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *