ডেস্ক রিপোর্টার, ১৫ অক্টোবর।।

অভিবাসন ও বিদেশী আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে মার্কিন নাগরিক তথা বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে একটি নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের বক্তব্য, সুপারস্টার আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান ১০ অক্টোবর মুম্বাইয়ের একটি আন্দোলনে অংশ নিয়েছিলেন। যেখানে বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছিলেন।বিক্ষোভ চলাকালে পুলিশ অভিনেতাকে কিছুক্ষণের জন্য হেফাজতেও নিয়েছিল।

মুম্বাই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,

“ইমরান খান বিদেশী নাগরিক এবং তিনি ভারতীয় নাগরিক নন। বিদেশী – অভিবাসন আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী, বিদেশী নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে রাজনৈতিক প্রতিবাদ বা রাজনৈতিক কার্যকলাপে অংশ নেওয়া নিষিদ্ধ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *