ডেস্ক রিপোর্টার,১৫ অক্টোবর।।

শারদ উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহাকে ঘোর অপমান! মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রেখে বৃহস্পতিবার মোহনপুরে ট্রিপল আইটি আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী রতন লাল নাথ। সঙ্গে অবশ্যই ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী ড: মানিক সাহাকে কেন ব্রাত্য রাখা হলো? এতো দুঃসাহস কোথায় পেলেন মন্ত্রী রতন লাল নাথ?


ট্রিপল আইটি- র ভূমি পূজনের শিলান্যাস থেকে মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রেখে কিসের ইঙ্গিত দিলেন রতন লাল নাথ? কি তাঁর উদ্দেশ্য? কার নির্দেশে রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রাখলেন? এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন উপস্থিত থাকলেন না? তার কোনো ব্যাখ্যাও দেন নি মন্ত্রী রতন লাল নাথ।( আসছে বিস্তারিত….)#


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *