ডেস্ক রিপোর্টার,১৫ অক্টোবর।।
রাজ্যের আসন্ন পুর নির্বাচনে কংগ্রেস – সিপিআইএম জোট হচ্ছে! বিজেপিকে আটকাতে ফের হাতে হাত ধরবে মেলার মাঠের লালবাড়ি ও পোস্ট অফিস চৌমুহনীর সাদা বাড়ি। ইতিমধ্যে ঘুরপথে এমন ইঙ্গিত দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
সম্প্রতি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জ্ঞানেশ কুমার ইস্যুতে বলেছিলেন, ” এই মুহূর্তে দেশের সমস্ত বিরোধী দলগুলিকে এক ছাতার নিচে আসা প্রয়োজন। তবেই সফল হবে আন্দোলন”। এই প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী বলেন, ” রাজ্যের সব বিরোধী দলের সঙ্গেও কথাবার্তা চলছে।” রাজ্যের প্রধান বিরোধী দল বলতে বোঝায় কংগ্রেস – সিপিআইএমকেই। জ্ঞানেশ ইস্যুতে কংগ্রেস – সিপিআইএম এক মঞ্চে আসা মানেই আসন্ন পুর ভোটে যোগ হবে নতুন মাত্রা। যদি ভোট ময়দানে বাম – কংগ্রেস আনুষ্ঠানিক ভাবে একে অপরের কাদে ধরে ফেলে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিকরা বলছেন, জিতেন্দ্র চৌধুরী বকলমে আসন্ন পুর ভোটে বাম – কংগ্রেসের জোট করার ইঙ্গিতই করেছেন।

