রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে মন্ত্রী রতন লাল নাথের সম্পর্কের টানাপোড়েন বিষয়টি ওপেন সিক্রেট। এর আগেই নানান সময়ে সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিলো। যদিও মুখ্যমন্ত্রী বা কৃষি মন্ত্রী রতন লাল নাথ কখনও তাদের সম্পর্কের টানাপোড়েনের বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি। বরং তারা বরাবর একতার বার্তা দিয়েছেন।

ডেস্ক রিপোর্টার, ১৫ অক্টোবর।।
            ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছলনা  মন্ত্রী রতন লাল নাথের! ট্রিপল আইটি’র ভূমি পূজনের শিলান্যাসে ব্রাত্য মুখ্যমন্ত্রী! বিজেপিতে নতুন গুঞ্জনের সৃষ্টি।মন্ত্রী রতন লাল নাথ কি ফের মজে উঠেছেন গোষ্ঠীবাজিতে?  প্রশ্ন তুলছে খোদ বিজেপির নেতা – কর্মীরা।


এই প্রজেক্টের ভূমি পুজনের শিলান্যাসে রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতি সরকারি নিয়মের মধ্যেই পরে।

মোহনপুর। রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথের নির্বাচনী ক্ষেত্র। এটা তাঁর খাস তালুক। বৃহস্পতিবার মোহনপুরে ট্রিপল আইটি আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী রতন লাল নাথ। সঙ্গে অবশ্যই ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। কিন্তু ব্রাত্য ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ট্রিপল আইটি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। এই প্রজেক্টের ভূমি পুজনের শিলান্যাসে রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতি সরকারি নিয়মের মধ্যেই পরে। কিন্তু কোনো এক রহস্য জনক কারণে রাজ্যের মন্ত্রিসভার সব জান্তা মন্ত্রী রতন লাল নাথ, তার খাস তালুকে ট্রিপল আইটি আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী।

Table of Contents


ট্রিপল আইটির ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ কি ইচ্ছাকৃত ভাবেই মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রেখেছেন?

ট্রিপল আইটির ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ কি ইচ্ছাকৃত ভাবেই মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রেখেছেন? নাকি এই সময়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী? তার জন্যই কি মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অংশ নিতে পারেন নি ? উৎসব মরশুমে এই কোটি টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাসক দল বিজেপি ও প্রশাসনের অন্দরে।

রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে মন্ত্রী রতন লাল নাথের সম্পর্কের টানাপোড়েন বিষয়টি ওপেন সিক্রেট। এর আগেই নানান সময়ে সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিলো। যদিও মুখ্যমন্ত্রী বা কৃষি মন্ত্রী রতন লাল নাথ কখনও তাদের সম্পর্কের টানাপোড়েনের বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি। বরং তারা বরাবর একতার বার্তা দিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার মোহনপুরে ট্রিপল আইটি আগরতলার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকতে ফের মাথা চাড়া দিয়েছে, রতন লাল নাথের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি।
 


কিন্তু যদি, মন্ত্রী রতন লাল নাথ মুখ্যমন্ত্রীকে পূর্ব  পরিকল্পিত ভাবে  ব্রাত্য রাখেন, তাহলে তিনি ঘোর অন্যায় করেছেন।

বিজেপির কর্মীদের প্রশ্ন, যদি মুখ্যমন্ত্রী নিজে ইচ্ছাকৃত ভাবে এই অনুষ্ঠানে না যান, সেটা পৃথক বিষয়। কিন্তু যদি, মন্ত্রী রতন লাল নাথ মুখ্যমন্ত্রীকে পূর্ব  পরিকল্পিত ভাবে  ব্রাত্য রাখেন, তাহলে তিনি ঘোর অন্যায় করেছেন।


এতো বড় দুঃসাহস কোথায় পেলেন তিনি ?মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রেখে কিসের ইঙ্গিত দিলেন মন্ত্রী মহোদয়?

গুঞ্জন যদি সত্য হয়ে থাকে,তাহলে কেন্দ্রীয় সরকারের ট্রিপল আইটির ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে কেন ব্রাত্য রাখলেন মন্ত্রী রতন লাল নাথ? এতো বড় দুঃসাহস কোথায় পেলেন তিনি ?মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রেখে কিসের ইঙ্গিত দিলেন মন্ত্রী মহোদয়? কি তাঁর উদ্দেশ্য? কার নির্দেশে রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রাখলেন তিনি? তবে অবশ্যই এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন উপস্থিত থাকলেন না? তার কোনো ব্যাখ্যাও দেন নি মন্ত্রী রতন লাল নাথ। 


মন্ত্রী রতন লাল নাথ কি এই সংক্রান্ত বিষয়ে দেবেন কোনো স্পষ্টিকরণ?

বিজেপির লোকজনের বক্তব্য, ট্রিপল আইটি- র ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের অভিভাবক তথা মুখ্যমন্ত্রীকে ব্রাত্য রাখাটা অপমানের শামিল।তাহলে উৎসবে বুঝে শুনেই মুখ্যমন্ত্রীকে অপমান করলেন মন্ত্রী রতন লাল নাথ। আর মুখ্যমন্ত্রীর অপমান মানেই রাজ্যের মানুষের অপমান। গোটা বিষয় নিয়ে মন্ত্রী রতন লাল নাথের স্পষ্টিকরণ চাইছে রাজ্যের মানুষ। মন্ত্রী রতন লাল নাথ কি এই সংক্রান্ত বিষয়ে দেবেন কোনো স্পষ্টিকরণ? অপেক্ষায় রাজ্যের মানুষ। অপেক্ষায় ” জনতার মশাল”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *