ডেস্ক রিপোর্টার,১ লা নভেম্বর।।
বিলোনিয়া পুর সভার ৬ নম্বর ওয়ার্ডে ( সাতমুড়া) বিজেপির প্রার্থীদের ইঁদুর দৌড় শুরু হয়েছে। তবে ওয়ার্ডের মানুষ এমন একজন প্রার্থী চাইছেন,যিনি সর্বজন বিধিত। খবর অনুযায়ী, এই এলাকার নিগোসিয়েশন মাস্টার মাইন্ড বাদল ভৌমিক নিজের টিকিটের জন্য দৌড় ঝাঁপ শুরু করেছে। সাতমুড়াতে কান পাতলেই শোনা যায়, এলাকায় বাদল ভৌমিকের জনপ্রিয়তা নেই বললেই চলে। বাস্তব অর্থে বাদল এলাকায় একজন এলিট ক্লাসের নিগো মা*ফি*য়া হিসাবেই পরিচিত।
বাদল ভৌমিকের এখন টিকিট চাই! রাজনীতিকদের বক্তব্য, বাদল ভৌমিকে টিকিট দিলে এটা বিজেপির জন্য সুখকর হবে না। কারণ গত ৮ বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিল বাদল ভৌমিকের দাদা বাবুল ভৌমিক। অভিযোগ, তিনি ওয়ার্ডের কোনো উন্নয়ন মূলক কাজ করেন নি। তবে নিজের পকেটের উন্নয়ন করেছেন। অভিযোগ, গত আট বছরে বাবুল ভৌমিক তার স্ত্রী ঝর্ণা মজুমদার ভৌমিকের নামে বিলোনিয়া পুর পরিষদের ১০০টির উপর নির্মাণ করেছেন।
আমাদের বক্তব্য, অবশ্যই তিনি করতে পারেন। নেতারও তো পেট আছে, সংসার আছে। কিন্তু তার জন্য একটা সীমা রেখা থাকা চাই। অভিযোগ, বাদলের দাদা বাবুল সেই “সীমারেখা” অতিক্রম করেছিলেন। এবার ভাই বাদল ভৌমিকে টিকিট পাইয়ে দিতে অতিরিক্ত খাটা খাটুনি করছেন বাবুল নিজেও।
তথ্য অনুযায়ী, নিগো মা*ফি*য়া বাদল ভৌমিকে টিকিট দেওয়ার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছেন ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল পাল । কারণ নকুল – বাদল এক সঙ্গেই নিগোসিয়েশন, জমি বাণিজ্য করে খাচ্ছেন। মানুষকে ভয় ভীতি দেখানো, জোর জুলুম করে তোলাবাজি করছে। তাই বাদল ভৌমিককে টিকিট দিতে পারলে আক্ষরিক অর্থে নকুল – অশেষদের বাণিজ্যটা ভালই হবে। দু-নম্বরি অর্থের জন্যই বাদলের জন্য প্রাণ ওষ্ঠাগত মণ্ডল সভাপতি নকুল পালদের।

